© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির

শেয়ার করুন:
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ এএম | ১৪ আগস্ট, ২০২৫

<div>ক্রিকেটে সাধারণত ৪০ বছরের বেশি বয়সী ক্রিকেটার খুব একটা দেখা যায় না। ফ্র্য...

ক্রিকেটে সাধারণত ৪০ বছরের বেশি বয়সী ক্রিকেটার খুব একটা দেখা যায় না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এমন বয়সে খেলতে পারাটা তো আরো কঠিন কাজ। তবে সেই কঠিন কাজটা সহজেই করছেন ইমরান তাহির। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ৪৬ বছর বয়সী এই ক্রিকেটার জানালেন, এখনো অনেক কিছু শিখছেন তিনি।

বয়স ৪৬ পেরিয়ে গেছে বেশ আগেই। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পারফর্ম করছেন দাপটে। থামার ভাবনা তার এখনও নেই। তবে এই বয়সে নিজেকে ফিট রাখাটা কিছুটা হলেও কঠিন, তা স্বীকার করে নিলেন।

ইমরান বলেন, 'কাজটা কঠিন (শরীর ঠিক রাখা)। তবে একদিক থেকে আমি সৌভাগ্যবান যে, ট্রেনিংয়ের বেশি সময় এখন পাই। এটা আমাকে বাড়তি সুবিধা দেয়। আমি নিজের দেখভাল ভালোভাবে করি। খাওয়া ঠিক রাখি, ঠিক সময়ে ঘুমাই ও নিজের কাজের প্রতি অনুগত থাকি। এরপর যখন মাঠে নামি, জানি যে দলের জন্য শতভাগ দিতে পারব আমি।'



২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক ইমরানের। সেই থেকে ২০ ওভারের ক্রিকেটে খেলেছেন এখনও পর্যন্ত ৪৩৪ ম্যাচ। তার নামের পাশে উইকেটে ৫৪৭টি, এই সংস্করণে যা চতুর্থ সর্বোচ্চ। অথচ এখনো শিখছেন তিনি।

ইমরান বলেন, 'সবসময় শেখার প্রক্রিয়ায় থাকতে হয়। কে কতটা ভালো, এটা গুরুত্বপূর্ণ নয়, খেলাটা নিয়ে প্রতিটি দিন শিখতে হয়। ক্যারিয়ারজুড়ে এটিই আমাকে শিখিয়েছে এই খেলা। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই সময়ে স্পিনাররা বড় ভূমিকা রাখে, কাজেই স্কিলের উন্নতি প্রতিনিয়ত করতে হয়।'

'আমি এমন একজন, যে সাফল্য পেয়েছে অনেক দেরিতে। আজ আমি যে পর্যায়ে আছি, এমন স্বপ্নের জায়গায় আসার পর সেটি আর ছাড়তে ইচ্ছে করে না। যতটা সম্ভব, এই স্বপ্নের ভেতর থাকতে চাই, খেলে যেতে চাই। যখন খেলি, চেষ্টা করি নিজের সবটুকু উজাড় করে দিতে। সেটা অবশ্যই প্রবল তাড়না থেকেই থাকে। কোনো কিছুর প্রতি সত্যিকারের আবেগ না থাকলে সেখানে সফল হওয়া যায় না।'-যোগ করেন তিনি।

কেএন/এসএন

মন্তব্য করুন