© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব : দুদু

শেয়ার করুন:
সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব : দুদু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ১৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন...

সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তাই ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদু।

সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তাই ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

পিএ/এসএন

মন্তব্য করুন