© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান আবু বাকেরের

শেয়ার করুন:
ঢাবি হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান আবু বাকেরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ১৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য রা...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক আবু বাকের মজুমদার। একইসাথে ঢাবির হলে রাজনীতি বন্ধের কার্যকর পদক্ষেপের বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চলমান ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা পূর্বেই জানান দিয়েছে হলে ছাত্র রাজনীতি চায় না। সাধারণ শিক্ষার্থীদের এই দাবির পক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও।

ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্র দূরে দূরে স্থাপনের সমালোচনা করে তিনি বলেন, মেয়েদের হল থেকে ভোট কেন্দ্র ষড়যন্ত্রমূলকভাবে দূরে স্থাপন করা হয়েছে। যারা নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না তাদের প্ল্যান অনুযায়ী এগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পূর্বের মতো কোনও ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন করা যাবে না বলেও হুশিয়ারি দেন আবু বাকের মজুমদার।

ইউটি/এসএন


মন্তব্য করুন