© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিপিএলে সাকিবের ম্যাচ কখন, জেনে নিন সময়সূচি

শেয়ার করুন:
সিপিএলে সাকিবের ম্যাচ কখন, জেনে নিন সময়সূচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ এএম | ১৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। নতুন আসরের প্রথম ম্যাচেই তার দল মাঠে নামছে। বাংলাদেশি অলরাউন্ডারকে বিদেশি ক্যাটাগরিতে দলে টানে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

দুই বছর পর সিপিএলে ফিরছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার ২০২২ সালে শেষবার সিপিএলে খেলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে।

এছাড়া বার্বাডোজ ট্রাইডেন্টস ও জ্যামাইকা তাল্লাওয়াহসের সঙ্গে খেলেছেন সাকিব। সিপিএলে ৩৬ ম্যাচ খেলে ৬.৮২ ইকোনমি রেটে ৩৭ উইকেট নেন তিনি। ২০১৩ সলে বার্বাডোজের হয়ে ৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে সেরা বোলিং করেন। আর ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৪৮ রান। সর্বোচ্চ রান ৫৪।



গত জুনের মধ্যভাগে সিপিএলে দল পেয়ে সাকিব বলেছিলেন, ‘এ বছরের সিপিএল খেলার জন্য আমি মুখিয়ে আছি। সিপিএলে আমি কয়েক বছর খেলেছি, জয়ী দলের সদস্য ছিলাম এবং ফাইনালও খেলেছি। সিপিএল নিয়ে আমার দারুণ সব সুখস্মৃতি আছে। এ বছর আমি ফ্যালকন্সের হয়ে খেলবো। সত্যি বলতে আমি মুখিয়ে আছি।’

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেড ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, মোহাম্মদ গজনফর, রাকহিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, কেভিন উইকহাম, আমির জাঙ্গু, কারিমা গোরে এবং জশুয়া জেমসের সঙ্গে খেলবেন সাকিব।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের সূচি- 

১৫ আগস্ট- সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ভোর ৫টা
১৭ আগস্ট- বার্বাডোজ রয়্যালস, ভোর ৫টা
১৮ আগস্ট- সেন্ট লুসিয়া কিংস, ভোর ৫টা
২১ আগস্ট- ত্রিনবাগো নাইট রাইডার্স, ভোর ৫টা
২৩ আগস্ট- গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ভোর ৫টা
২৪ আগস্ট- সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, রাত ৯টা
২৮ আগস্ট- ত্রিনবাগো নাইট রাইডার্স, ভোর ৫টা
৩১ আগস্ট- সেন্ট লুসিয়া কিংস, রাত ৯টা
৬ সেপ্টেম্বর- বার্বাডোজ রয়্যালস, ভোর ৫টা
১১ সেপ্টেম্বর- গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ভোর ৫টা

এমআর 

মন্তব্য করুন