© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ এএম | ১৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, উনি (নাহিদ ইসলাম) মাস্টার্সে পুনর্ভর্তির জন্য আবেদন করেছেন। আগে মাস্টার্স শেষ করেননি।

ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নাহিদ ইসলামের নাম রয়েছে।

এমআর  

মন্তব্য করুন