© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি: ওসি ক্যশৈন্যু মারমা

শেয়ার করুন:
প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি: ওসি ক্যশৈন্যু মারমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ১৫ আগস্ট, ২০২৫
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেছেন, প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। তিনি বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই।

তিনি বলেন, ‘গতকাল বিভিন্ন সন্দেহে, কেউ বা মোবাইল টানা পার্টি, চুরি, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এমন সন্দেহে পাঁচজনকে আমাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। আমরা তাদের এদের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ ও যাচাইবাছাই করছি। বিস্তারিত জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘যেহেতু সরকারিভাবে তাদের (আওয়ামী লীগের) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আমরা সরকারি নির্দেশ পালন করব। পরিস্থিতি স্বাভাবিক আছে; দৈনিক রুটিন যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই মোটায়ন করা হয়েছে। গতকালকে বিপুল জনসমাগম ছিল এজন্য একটু আমরা কিছু বাড়তি ফোর্স মোতায়েন করেছি।’

কেএন/এসএন

মন্তব্য করুন