© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ

শেয়ার করুন:
চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ১৫ আগস্ট, ২০২৫

<div>উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তা

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। আজ শুক্রবার সকাল ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।’

সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফ তাঁর সঙ্গে রয়েছেন। দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন।

এসএন 

মন্তব্য করুন