© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ থাকা আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৫
১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে এমন দৃশ্য দেখা গেছে।

এ ছাড়াও দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে, সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে শহিদ আবরার ফাহাদ অভিনিউ।

কেএন/এসএন

মন্তব্য করুন