© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ

শেয়ার করুন:
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর তিনি এ প্রার্থনা করেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন, তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি অসুস্থ। উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।’

হান্নান মাসউদ আরো বলেন, ‘নদী ভাঙনে ভূমিহীন বাজারের চারপাশে অনেককিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই। আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো, যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়।’

এখানে নদী ভাঙন বন্ধ করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এসএন 

মন্তব্য করুন