© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন পণ্ডের ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না: খোকন

শেয়ার করুন:
নির্বাচন পণ্ডের ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না: খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ এএম | ১৬ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদের ভোট

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদের ভোট দেবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকার, নির্বাচন কমিশনসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দুই-একটি দল কি ভাবল তাতে কিছুই আসে যায় না।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে ৫ আগস্ট। কেউ কেউ বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবেন না। যারা নির্বাচনে অংশ নিলে জামানত হারাবে, তারাই বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। নির্বাচন পণ্ডের ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না। আমি আশা করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে।’ আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশারফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি গেলাম কবির কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এফপি/ টিএ 

মন্তব্য করুন