যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত
০২:১৩ পিএম | ১৬ আগস্ট, ২০২৫
<div><div style="text-align: justify; ">যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নির্বাচন বিলম্ব করতে চায়, ত...
যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নির্বাচন বিলম্বের জন্য ভিন্ন ধরনের কথা বলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।
কেএন/টিএ