© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: ড. মঈন খান

শেয়ার করুন:
২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি: ড. মঈন খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ১৬ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছেন বিএনপির

২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, সেই ভোটের আগে কে কোথায় নির্বাচিত হবে তা আগেই ঠিক হয়েছিল। ওই সরকার গত ১৫ বছরে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছিল।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা আগে থেকেই কিন্তু করা হয়েছিল। এবং সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল। মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল এটা সত্য কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত।

তিনি বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহিদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। 

কেএন/টিএ

মন্তব্য করুন