© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১১ জনের, আহত শতাধিক

শেয়ার করুন:
রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১১ জনের, আহত শতাধিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ১৬ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১

মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ঘটেছে। এটি একটি বারুদ কারখানা ছিল বলে স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে ১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে।

পাশাপাশি তারা ভবনের ধ্বংসস্তূপ ও ভয়াবহ ক্ষতির ছবি প্রকাশ করেছে। রুশ জরুরি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতি সরাতে তারা একটানা কাজ চালিয়ে যাচ্ছে।

রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এক দিনের শোক ঘোষণা করেছে।

গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

স্বাধীন সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, বিস্ফোরণটি এলাস্টিক বারুদ ও গোলাবারুদ কারখানায় ঘটেছে।

২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন। রাশিয়ায় কারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা অস্বাভাবিক নয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন