চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ

বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অযথা চিকিৎসা বন্ধ করার প্রসঙ্গে চিকিৎসকদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ বলে অভিহিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আসিফ নজরুলকে মন্তব্য পুনর্বিবেচনা ও জনস্বার্থে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
ড্যাব নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকুচিত করতে পারে।’

তারা আরও জানান, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতাল পর্যন্ত নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গুসহ নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে কখনো পিছপা হননি।

ড্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকরা স্বেচ্ছাসেবামূলকভাবে জনতার পাশে দাঁড়িয়েছিলেন। চাকরি হারানো ঝুঁকি, পুলিশি হয়রানি ও নানা চাপ সত্ত্বেও চিকিৎসকরা আহতদের চিকিৎসা প্রদান করে মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। অথচ গণঅভ্যুত্থানে চিকিৎসকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও সরকারের একজন উপদেষ্টা তাদের অপমান করেছেন, যা এক বিরাট অন্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে তা তথ্যনির্ভর ও সম্মানজনক হতে হবে। পুরো চিকিৎসক সমাজকে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমান করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের মেধাবী তরুণদের চিকিৎসা পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তারা আরও বলেন, আমরা আসিফ নজরুলকে আহ্বান জানাচ্ছি- মন্তব্য পুনর্বিবেচনা করুন এবং জনস্বার্থে একটি ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করুন। ড্যাব চিকিৎসাসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে চিকিৎসক সমাজের মর্যাদা, তাদের আত্মত্যাগ ও পেশাগত দায়বদ্ধতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ড্যাব নেতারা।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026