সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, দুপুরের আগেই নোংরা : প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘আমরা সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু দেখা যায় নাগরিক অসচেতনতার জন্য দুপুরের আগেই আবার শহর নোংরা হয়ে যায়।’

প্রশাসক আরো বলেন, ‘আমরা কমিউনিটি পার্টিসিপেশনের (শহরের সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই। শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।’

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরা সেক্টর-১৮-এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘অননুমোদিতভাবে ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কঠিন হয়ে যাচ্ছে।’

আয়োজিত প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা ১ ঘণ্টা ধরে উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন। 

ক্যাটাগরি অনুযায়ী আবর্জনার ওজনের ভিত্তিতে প্রতিযোগিতার পয়েন্ট নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, সিগারেটের প্যাকেট প্রতি কেজিতে ৩ হাজার পয়েন্ট এবং সিঙ্গেল-ইউজ পলিথিন প্রতি কেজিতে ১০ পয়েন্ট ধরা হয়।

ফাইনালে অংশ নেওয়া ৭০ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে টিম ইকো ফাইটার্স। টিম ইকো ফাইটার্সের সদস্যরা হলেন মো. ইমরান হোসেন, মো. জুবায়ের শেখ এবং মো. তানভীর। তারা ৩ জনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বিজয়ী দলের এই ৩ সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026