© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি যুবরাজের বিশেষ বিমানে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান

শেয়ার করুন:
সৌদি যুবরাজের বিশেষ বিমানে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান
international-desk
০৩:২৮ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০১৯

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা এখন যুক্তরাষ্ট্রে। জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা সেখানে পৌঁছেছেন। তবে এরই মধ্যে ভিন্নভাবে আলোচনায় এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ ফ্লাইটে করে শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান পাক প্রধানমন্ত্রী।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, কোনো ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই সৌদি প্রিন্স তাকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ ফ্লাইটে।

সংবাদ মাধ্যমকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী জানান, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি পৌঁছে গেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগেই সৌদিতে দু’দিনের সফর করেছেন ইমরান খান। সেখানে কাশ্মীর সংকট নিয়ে ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে আলোচনা হয়েছে ইমরান খানের।

 

টাইমস/এমএস/এসআই 

মন্তব্য করুন