© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শেয়ার করুন:
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ পিএম | ১৭ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নগরকান্দা উপজেলা সমন্বয়ক কমি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নগরকান্দা উপজেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন দলীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর বরাবর।

পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন ২০২৫ তারিখে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে তার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ নেয়া হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তাকে অবগত না করেই ওই কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদস্বরূপ তিনি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করছেন এবং একই সঙ্গে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত থাকবেন না।

এ বিষয়ে তিনি পদত্যাগপত্রের অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন