© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি সারওয়ার আলম

শেয়ার করুন:
সিলেটের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি সারওয়ার আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ১৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">সিলেটের পাথরলুট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক (ডিসি...

সিলেটের পাথরলুট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলমকে।

অর্থাৎ তিনিই সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। প্রথম দিকে প্রকাশ্যেই এসব লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার ছিল বলে অভিযোগ মেলে। এমনকি ভোলাগঞ্জের সাদাপাথরে পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার কথাও বলে।

এ নিয়ে আলোচনার মধ্যে ডিসি শের মাহবুব মুরাদ প্রত্যাহার হলেন।

এদিকে জেলায় ডিসি পদে নতুন নিয়োগ পাওয়া সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানের কারণে আলোচনায় এসেছিলেন।

এসএন 

মন্তব্য করুন