© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪৬৬

শেয়ার করুন:
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪৬৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ১৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন ডেঙ্গু রোগী।

সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন, যার মধ্যে ১৫ হাজার ৫৬৯ জন পুরুষ ও ১০ হাজার ৮০৯ জন নারী।

এফপি/ টিএ 

মন্তব্য করুন