© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্তুগালে হতে পারে রোনালদো ও জর্জিনার বিয়ে

শেয়ার করুন:
পর্তুগালে হতে পারে রোনালদো ও জর্জিনার বিয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ পিএম | ১৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তা...

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রস্তাবে 'হ্যাঁ' বলেছেন জর্জিনা। এর পর থেকেই রোনালদো ভক্তদের একটাই প্রশ্ন—কবে হচ্ছে এই দুজনের বিয়ে?

আপাতত রোনালদো ও জর্জিনার বিয়ে কবে, তা জানা যায়নি। তবে এক সাংবাদিক আলবার্তো গুজমান বেশকিছু তথ্য জানিয়েছেন।

সাংবাদিক আলবার্তো গুজমান বলেছেন, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক।’ তবে ভক্তদের মুল আকর্ষণ যেখানে সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন গুজমান।



তিনি বলেছেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনও তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। রোনালদোও বিষয়টা খুব গোপন রাখছেন।’

তবে গুজমান একটা বিষয় নিশ্চিত করে বলেছেন, এতো দ্রুত রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে না। গুজমান বলেছেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে। আর বিয়ের অনুষ্ঠানটি হতে পারে পর্তুগালেই।’

এফপি/ টিএ

মন্তব্য করুন