© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত

শেয়ার করুন:
চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১৮ আগস্ট, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে।

তিনি বলেন, ‘বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত।

ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ব্যাপারে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।’

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি।

টিএ/

মন্তব্য করুন