© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময় বাড়লো একদিন

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার সময় বাড়লো একদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ১৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনো...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম গ্রহণ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সোমবার (১৮ আগস্ট) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারেননি।
এ কারণে গণতান্ত্রিক অধিকার চর্চার সমান সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংশোধিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা এবং মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এফপি/ টিএ

মন্তব্য করুন