© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিটিভিতে কেন দেখা যায় না তানিয়াকে?

শেয়ার করুন:
বিটিভিতে কেন দেখা যায় না তানিয়াকে?

অভিনেত্রী তানিয়া আহমেদ

entertainment-reporter
০৫:২৪ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। একসময় বিটিভিতে তাকে ছাড়া ধারাবাহিক নাটক ভাবাই যেত না। গল্পের কারণে চ্যানেলটিতে তানিয়ার চাহিদা ছিল চোখে পড়ার মত। তবে অনেক দিন ধরে সেই অভিনেত্রীও নেই বিটিভিতে।

কারণ কি? তানিয়া আহমেদ বলেন, তেমন কোন কারণ নেই। বর্তমানে নানা ব্যস্ততায় আমার কাজের সংখ্যা কমে আসছে। সে সুবাধে বিটিভিতে তেমন দেখা যায় না আমাকে। তবে দশ বছর পর চ্যানেলটির একটি নাটকে অভিনয় করেছি। কাজটি করতে গিয়ে নিজেই অবাক হয়েছি। কীভাবে দশটা বছর চলে গেলো নিজের অজান্তে।

তানিয়া আরও বলেন, বিটিভি থেকে প্রায়ই নাটক করার প্রস্তাব পেতাম। কিন্তু আমার সময়ের সঙ্গে শিডিউল মেলাতে পারতাম না। তাই বহুদিন হাজির হতে পারিনি। তবে অনেকদিন পর নতুন একটা নাটকে কাজ করে বেশ উচ্ছল আমি।

এদিকে, দীর্ঘ দশ বছর পর তানিয়া সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি একক নাটকে অভিনয় করেছেন। নাম ‘নিরাময় কেন্দ্র’। এছাড়াও তার হাতে ‘আম্মা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকও আছে বলে জানান অভিনেত্রী।

তানিয়া এখন পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন ‘মাসুদ রানা’র কাজ নিয়ে। বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার ধারাবাহিক ‘মাসুদ রানা’কে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা।

এদিকে, গত ২ আগস্ট থেকে চ্যানেল আইয়ে ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শোয়ের প্রচার শুরু হয়। এটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ। আর কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে এর স্বত্ব কিনেছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন