© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ১৯ আগস্ট, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১৯ আগস্ট)  বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ভাগ্নে বিল্লালকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট এবং ছয়টি মামলার অভিযোগ রয়েছে।

আসামি ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।

ইএ/টিকে

মন্তব্য করুন