মিডিয়ায় ফেরার চান্স নেই শখের!
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শখ
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শখ। প্রায় এক বছরের বেশি সময় পার করে গেলো ঈদে হঠাৎ করে তিনি হাজির হন নাটকের কাজে। ফিরে শেখ সেলিমের ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে অভিনয় করেন শখ। অবশ্য ওই সময় আরেকটি নাটকে দেখা যায় তাকে। নাম ‘অহংকার’।
সেখানেই শেষ! এরপর আবারো গোপনে চলে যান শখ। সেই থেকে এই পর্যন্ত আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। তাহলে কী আর ফিরবেন না শখ? এদিকে অনেকের একই কথা, শখ আসে, শখ যায়!
আসলে কোথায় হারায় শখ? অনুসন্ধান করতে গিয়ে অভিনেত্রীর নাম্বারে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি তাকে। এছাড়া শখের পরিচিত কেউই (মিডিয়ায় যারা কাজ করছেন) তার খবর ঠিকভাবে বলতে পারছেন না। হয়ত জানলেও বলছেন না, নতুবা জানেনই না।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেতা বলেন, শখের ফেরার চান্স খুব কম। আর তার মিডিয়াতে কাজ করার ইচ্ছা নেই বলেই শোবিজ আর বাইরের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখছে না সে। বস্তুত অভিনয় বাদ দিয়ে কী করে বেড়ায় শখ, তা আমারও জানা নেই। শুধু এইটুকু আন্দাজ করতে পেরেছি, তার এই কাজে মন উঠে গেছে।

মূলত মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শখ। শুরুতেই বিজ্ঞাপনে সরব হয়ে সকলের নজর কাড়েন তিনি। এরপর অভিনয়ে এসেও প্রশংসিত হন। মডেলিং এবং অভিনয়- দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যেতে থাকেন শখ। মূলত এরপরই ঘটে বিপত্তি। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৬ সালে মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন শখ। তবে অল্প দিনের ব্যবধানে সেই বিয়ে ভেঙে যায় তার।
পরে শখের কাছের বন্ধুদের (মিডিয়া) থেকে জানা যায়, সংসার ভাঙার পর থেকেই শখের জীবনে ছন্দপতন ঘটে। এরপর একাধিক নাটকে কাজ করার অঙ্গীকার করেও শিডিউল ফাঁসান তিনি। মূলত সেখান থেকেই শুরু হয় মিডিয়ায় শখের আসা-যাওয়া।
টাইমস/জেকে