© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাউন্টারে ভাঙচুর, ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

শেয়ার করুন:
কাউন্টারে ভাঙচুর, ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ১৯ আগস্ট, ২০২৫
ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চার ঘণ্টা যাবত ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে ভাঙচুর ও লোটপাট করে দুর্বৃত্তরা। এই ভাঙচুর ও লুটপাটে দেড় শতাধিক দুর্বৃত্ত অংশ নেয় বলে জানা গেছে।

নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পুর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

তিনি বলেন, আমি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছি। গফরগাঁও আসতেই একজন ফোন করে মাসকান্দার ঢাকা বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের কথা জানায়। কী কারণে, কে বা কারা ভাঙচুর ও লুটপাট করেছে এখনো জানা যায়নি। আমি ঘটনাস্থলে গিয়ে আরও বিস্তারিত বলতে পারব।

মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম না প্রকাশ করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। হামলা করে কাউন্টার ও ভিতরে ভাঙচুর করে। এ সময় কাউন্টারে থাকা টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।

একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে নগরীর মাসকান্দা বাস টার্মিনালে প্রবেশ করে অতর্কিতভাবে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টারটি ভেঙে গুড়িয়ে দেয়। বন্ধ করে দেয়। 

ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টার। ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছে কয়েকশ যাত্রী। যাত্রীরা অগ্রিম টিকেট করেও যেতে পারছেন না তাদের গন্তব্যস্থলে। যাত্রীরা বলছেন- হঠাৎ এভাবে ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি ভেঙে ফেলা ও বাস চলাচল বন্ধ করে দেওয়াতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারছি না।

মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, আমি অগ্রিম টিকেট করে রেখেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা ভাঙচুর করেছে। এতে বাস চলাচল বন্ধ রয়েছে। আমি ঢাকা গিয়ে সেখান থেকে রবিশাল যাব। লঞ্চের টিকেট কেনা। এখন কোনোভাবেই ঢাকা যেতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বাসস্ট্যান্ডের আরেক কর্মী বলেন, যারা ভাঙচুর করতে এসেছিল তারা স্লোগান দিয়েছে। আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না। এসব স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর করে। 

এসএন 

মন্তব্য করুন