© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ নিলেন অ্যামি

শেয়ার করুন:
বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ নিলেন অ্যামি

বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন

entertainment-reporter
০১:৪৭ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। কদিন আগে নিজের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তুমুল আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার তার চেয়ে বেশি ঝড় বইছে তার সন্তানের ছবি দেখে!

মূলত বিয়ে ছাড়াই মা হলেন নায়িকা! অবশ্য ওই সময় অনেকেই বেবি বাম্প দেখে মনে করেছিলেন পেটে বালিশ রেখে মজা করছিলেন অ্যামি। আসলেই প্রেমের সম্পর্কে থাকা অবস্থায় যে তিনি বাচ্চা নেবেন, সেটিও কল্পনা করেনি অনেকেই। তবে এবার সন্তান প্রসব করায় সব ভাবনার দূর হলো।

সন্তান জন্ম দিয়েই চুপ থাকেননি অ্যামি। সেই নবজাতকের ছবি ইন্টারনেটে প্রকাশ করেছেন তিনি। সন্তানকে নিয়ে হাসপাতালে থাকা অবস্থাতেই ছবি শেয়ার করেছেন নায়িকা।

ফাইল

এতে দেখা যাচ্ছে, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন অ্যামি। এ সময় বন্ধু জর্জকেও (সন্তানের জনক) চুপ থাকতে দেখা যায়নি। তিনি অ্যামির কপালে চুম্বনরত অবস্থায় ছিলেন।

সন্তান জন্মের পর বিয়ে না করেই জর্জের সঙ্গে সংসার পাতবেন অ্যামি। যদিও এ বছর তাদের বিয়ের কথা ছিল, তবে সে বিষয়ে এখন তেমন কোনো ভাবনা নেই তাদের। সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন তারা।

তবে এও জানিয়েছেন অ্যামি, এ বছর না করলেও পরের বছর ঠিকই জর্জকে বিয়ে করবেন তিনি।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন