© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত

শেয়ার করুন:
সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ এএম | ২০ আগস্ট, ২০২৫
বিনা অনুমতিতে টানা ৬ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক গত ১ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুসারে- অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় অনুপস্থিত থাকার দিন থেকে সরকারি চাকরি হতে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আগে হাফিজ আল ফারুক আলোচিত পলাতক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার ডিএমপির তেজগাঁও বিভাগের পৃথক সময়ে ডিসি থাকাকালে এডিসি হিসেবে কর্মরত ছিলেন কয়েক বছর।

 পিএ/টিকে 

মন্তব্য করুন