© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেট ছেড়ে দারোগা! (ভিডিও)

শেয়ার করুন:
ক্রিকেট ছেড়ে দারোগা! (ভিডিও)

বিরাট কোহলি

entertainment-desk
০৩:৪২ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ভারতীয় ক্রিকেট দলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফর্মে আছেন অধিনায়ক বিরাট কোহলি। সময়ের সেরা ব্যাটসম্যানও বলা হয় তাকে। এমনকি কয়েকটি রেকর্ড পার করলে হয়ে যাবেন সর্বকালের সেরা ব্যাটসম্যান।

তবে সব কিছু ছেড়ে এবার দারোগা হতে দেখা গেছে তাকে। সম্প্রতি পুলিশের পোশাক পরা অবস্থায় বিরাট কোহলির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বিরাট কোহলি ভারতীয় পুলিশের পোশাক পরে আছেন।

জানা যায়, মূলত ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সেই বিজ্ঞাপনের স্বার্থেই পুলিশের ইউনিফর্ম পরে থানার দারোগার ভূমিকা পালন করছেন কোহলি।

এতে আরও দেখা যায়, কোহলি দুজন কনস্টেবলের সঙ্গে টিভি নিয়ে আলোচনা করেন। সেই দুই কনস্টেবলকে কোহলি বলেন, এখানে ৫৫ ইঞ্চি টিভি লাগানো হবে। ৫৫ ইঞ্চির কথা শুনে দুজন কনস্টেবল অবাক হয়ে যান। এরপর বিরাট বলেন, কম নাকি! তাহলে ৭৫ ইঞ্চির টিভি লাগিয়ে দিচ্ছি।

 ফাইল

মূলত একটি ই কমার্স (ফ্লিপকার্ট) সাইটের বিজ্ঞাপনে হাজির হয়েছিলেন কোহলি। আর সেখানেই গল্পের স্বার্থে পুলিশের পোশাক পড়েছেন তিনি।

ভিডিও

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন