© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিক্সাওয়ালার স্ত্রী শ্রাবন্তী!

শেয়ার করুন:
রিক্সাওয়ালার স্ত্রী শ্রাবন্তী!

ফাইল ছবি

entertainment-reporter
০৬:০৪ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০১৯

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে যার সঙ্গে তার বিয়ে (তৃতীয়) হয়েছে, তিনি একজন রিক্সাওয়ালা। শ্রাবন্তীর রিক্সায় ঘুরা বেশ পছন্দ বলেই এমন জামাই বেছে নিয়েছেন তিনি।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে হাসতে হাসতে এফডিসিতে এমন গল্প করছিলেন শ্রাবন্তী। এর আগে, মঙ্গলবার সকালে অনলাইনটির প্রতিবেদকের হাতে কলকাতার এই নায়িকার রিক্সায় ঘুরার একটি ছবি আসে। সেই ছবিতে দেখা যায়, এক হ্যান্ডসাম রিক্সাওয়ালার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী।

তাকে দেখে কোনভাবেই মনে হচ্ছিল না, তিনি একজন রিক্সাচালক। সেই কারণে, শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, কে সে? জবাবে নায়িকা বলেন, আমার স্বামী। সে একজন রিক্সাচালক। আর আমার রিক্সায় ঘুরা ভীষণ পছন্দের বলেই তাকে বিয়ে করেছি।

আসলেই তারা যে একে অপরকে ভীষণ ভালোবাসেন তা বুঝতে আর দেরী রইলো না। ছবির পরিচালক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কলকাতা থেকে ঢাকায় ছুটে এসেছেন শ্রাবন্তীর স্বামী। শুধু মাত্র স্ত্রী বাংলাদেশে কলকাতায় তার মন বসছিল না বলেই এসেছেন তিনি।

এও জানা গেছে, জীবনে এবারই প্রথম বাংলাদেশে এসেছেন শ্রাবন্তীর স্বামী। আর আজ বউ’র শুটিং দেখতে এফডিসিতেও এসেছেন তিনি।

মঙ্গলবার সকালে প্রথমে সেটে আসেন শ্রাবন্তী। তার সঙ্গে ছিলেন স্বামীও। দুজনই কথা বলতে বলতে হুট করে সামনে রাখা একটা রিকশায় ওঠেন। কিছু না ভেবেই রিকশা চালানো শুরু করেন তিনি (শ্রাবন্তীর স্বামী)। দৌড়ে গিয়ে রিকশার যাত্রীর আসনে বসেন শ্রাবন্তী। এরপর এলাকাজুড়ে তিনি রিকশা চালিয়েছেন। শ্রাবন্তীকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। এই সময়ই মজাচ্ছলে স্বামীকে রিক্সাচালক বলেও পরিচয় করিয়ে দেন নায়িকা শ্রাবন্তী।

তার স্বামীর নাম রোশন সিং। কলকাতায় তিনটি জিম প্রতিষ্ঠান চালান তিনি। তবে বউকে ছাড়া একা ভালো লাগছিল না বলেই বাংলাদেশে ছুটে আসেন নায়িকার স্বামী।

ফাইল

এদিকে, রাজধানীর এফডিসিতে শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং। গত ১৯ সেপ্টেম্বর সেই শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন