© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন জেসি

শেয়ার করুন:
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন জেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ২০ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">এশিয়া কাপের আগে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের...

এশিয়া কাপের আগে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটের মাটিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (২০ আগস্ট) সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। চমক হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়া সাথিরা জাকির জেসি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট এবং সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল।

দ্বিতীয় ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।

এরপর ৩ সেপ্টম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি।

সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। সবকটিতেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

ইএ/টিএ

মন্তব্য করুন