© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ২০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">এশিয়া কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষ

এশিয়া কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের অধিনায়কত্ব করবেন স্কট অ্যাডওয়ার্ডস। বাংলাদেশ সফরে ডাচ দলে পরিচিত মুখদের প্রায় সবাই আছেন।



আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সফরে খেলোয়াড় ছাড়াও সাতজনের ম্যানেজমেন্ট দলও আসছে। তাদের মধ্যে আছেন প্রধান কোচ রায়ান কুক ও দুই সহকারী কোচ রায়ান ফন নিকার্ক ও হেইনো খুন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্সওয়েল ও'দউদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ডানিয়েল দোরাম।

ইএ/টিএ

মন্তব্য করুন