© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্প, নিহত ১৯ আহত ৩০০

শেয়ার করুন:
পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্প, নিহত ১৯ আহত ৩০০
international-desk
০৯:৩০ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০১৯

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে তীব্র ভূমিকম্পের জেরে কমপক্ষে ১৯ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিট তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল ৮ থেকে ১০ সেকেন্ড। এতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাশ্মীরের একটি এলাকা। বেশ কিছু বাড়ি ভেঙে তার নিচে চাপা পড়েই প্রাণহানির ঘটনা ঘটে। গুরুতর আহত হন বহু মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর বিভক্তকারী  ঝিলম নদীর ২২.৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প আঘাত হানে।  

এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এবং পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ভূমিকম্পে চাপা পড়াদের উদ্ধার ও সঠিকভাবে ত্রাণ কার্য পরিচালনার নির্দেশ দিয়েছেন।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন