© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচনের জন্য বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনের জন্য বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ২০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেলের নাম ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তার ঘোষিত প্যানেলের নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নাম প্রকাশ করেন।

আলোচিত প্রায় সকল সংগঠন প্যানেল ঘোষণা করেছে।

তবে এখন পর্যন্ত উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এ বিষয়ে উমামা ফাতেমা বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

জানা গেছে, বিভিন্ন বিভাগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল গড়তে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখসারির নেত্রী উমামা।

এর আগে গত ৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।


প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

কেএন/টিএ


মন্তব্য করুন