© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মুহাম্মদ জাবেদ

শেয়ার করুন:
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মুহাম্মদ জাবেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ২১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবেদকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তাকে যোগ দিতে দেননি বলে জানা গেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন