© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কি ঘটতে চলেছে না জানা পর্যন্ত নির্বাচনে অংশ নেব না: মাহবুব আনাম

শেয়ার করুন:
কি ঘটতে চলেছে না জানা পর্যন্ত নির্বাচনে অংশ নেব না: মাহবুব আনাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ২১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে সব থেকে পুরনো...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে সব থেকে পুরনো একজন হলেন মাহবুব আনাম। দীর্ঘ ৩০ বছর ধরে বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি। আসন্ন বিসিবি নির্বাচনে সভাপতি পদে তার প্রতিযোগিতা করার গুঞ্জন থাকলেও ভিন্ন কথা বলেছেন এই পরিচালক।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুব আনাম বলেছেন, আমি আগেও বলেছি পরিবেশ-পরিস্থিতির উন্নতি না হওয়া এবং কী ঘটতে চলেছে তা না জানা পর্যন্ত আমি নির্বাচনে অংশ নেব না।

তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়েও কিছুটা রহস্য রেখে দিয়ে বলেন, ‘যা চলছে আমি মনে করি না যে এর শেষ আছে।’ ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা আলোচনার কারণেই এমন সিদ্ধান্ত!

মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই ক্রিকেটার অবসরের পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সংগঠক হিসেবে যোগ দেন ১৯৮৬ সালে। এরপর ২০০১ সালে তিনি প্রথম জাতীয় ক্রিকেট প্রশাসনের বড় দায়িত্ব পান। 

ওই সময় বিসিবির (তৎকালীন বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন মাহবুব আনাম। এরপর থেকেই তিনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার সঙ্গে আছেন। বর্তমানে বিপিএলের আয়োজক কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।

কেএন/এসএন

মন্তব্য করুন