© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭২৭

শেয়ার করুন:
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭২৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ২১ আগস্ট, ২০২৫

<div><div><div><div><div style="text-align: justify; ">সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৫০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭২৭ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বার্মিজ চাকু, ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ১টি কিরিচ, ১টি রামদা ও ১টি কার্তুজ।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।

কেএন/এসএন

মন্তব্য করুন