© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ইসির বৈঠক

শেয়ার করুন:
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ইসির বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ২১ আগস্ট, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক হয়। 

তবে অন্য কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে উপস্থিত ছিলেন না। ইসি সচিব জাপানে থাকায় তিনিও বৈঠকে অংশ নিতে পারেননি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে হবে। এরপর সবকিছু চূড়ান্ত করে জানানো হবে।

ইএ/এসএন

মন্তব্য করুন