ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ, সাবেক পুলিশপ্রধান রিমান্ডে
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ২১ আগস্ট, ২০২৫
<div style="text-align: justify; "><span>শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া পুলিশপ্রধান দেশবান্দু টেন্নাকুনক
শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া পুলিশপ্রধান দেশবান্দু টেন্নাকুনকে বৃহস্পতিবার রিমান্ডের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তিনি তিন বছর আগে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন, যা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
৫৪ বছর বয়সী টেন্নাকুনকে বুধবার গ্রেপ্তার করা হয় এবং কলম্বো ফোর্টের ম্যাজিস্ট্রেট নিলুপুলি লাঙ্কাপুরার আদালতে হাজির করা হয়।
এক পুলিশ তদন্তকারী আদালতে বলেন, ‘দেশবান্দু টেন্নাকুন ২০২২ সালের ৯ মে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলায় সহযোগিতা ও প্ররোচনা দিয়েছেন।
সেই দমন-পীড়ন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দপ্তরের বাইরে সংঘটিত হয়, যা পাল্টা সহিংসতার জন্ম দেয়। এতে শাসক দলের বহু রাজনীতিবিদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অস্থিরতা আরো ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় জনরোষে রাজাপক্ষে দুই মাস পর পদত্যাগ করতে বাধ্য হন।
এ মাসের শুরুর দিকে সংসদ অন্য একটি মামলায় টেন্নাকুনকে অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করে অভিশংসন করে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা রয়েছে।
টেন্নাকুনকে ২০২৩ সালের নভেম্বরে নিয়োগ দেওয়া হয়। যদিও এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তিনি মেনথল বাম যৌনাঙ্গে ঘষে দিয়ে এক সন্দেহভাজনকে নির্যাতন করেছিলেন। কয়েক সপ্তাহ পরেই তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ওঠে—তিনি উপকূলীয় শহর ওয়েলিগামায় ব্যর্থ একটি অভিযানের অনুমোদন দিয়েছিলেন, যা প্রতিদ্বন্দ্বী পুলিশ ইউনিটগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে পরিণত হয়।
এসএস/টিএ