© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছে মেসিদের কোচ!

শেয়ার করুন:
কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছে মেসিদের কোচ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ পিএম | ২১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ

কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও ম্যাচ শেষে দুঃসংবাদ পেয়েছে ইন্টার মায়ামি। লাল কার্ড দেখে ডাগআউট ছাড়া কোচ হাভিয়ের মাশ্চেরানো পরবর্তী লিগস কাপের ম্যাচেও থাকতে পারবেন না। শঙ্কা আছে, তিন ম্যাচের নিষেধাজ্ঞায়ও পড়ার।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজের নৈপুণ্যে টাইগার্স ইউএনএলকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধে এগিয়ে থাকার পর ৬৭তম মিনিটে গোল হজম করে লিড হারায় মায়ামি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগের মিনিটে পেনাল্টির সুবিধা কাজে লাগিয়ে দলকে জয় এনে দেন সুয়ারেজ।

শুরুতে লিড পাওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে চাপে পড়ার অন্যতম কারণ ছিল ডাগআউটে প্রধান কোচ মাশ্চেরানোর অনুপস্থিতি।



মূলত প্রথমার্ধ শেষে যোগ করা সময় নিয়ে অভিযোগ করায় রেফারি তাকে লাল কার্ড দেখান।

এ বিষয়ে মায়ামির সহকারী জাভি মোরালেস বলেন, ‘এটা স্পষ্ট নয়। যেটা ঘটেছিল, প্রথমার্ধে অতিরিক্ত চার মিনিট সময় যোগ করেছিল রেফারি। কিন্তু আমরা ছয় বা তার বেশি সময় খেলেছি। তাই আমরা বাড়তি সময় নিয়ে অভিযোগ জানাই। মানুষ হিসেবে আপনি কথা বলবেন-ই। একটা স্পষ্ট নয়, কিন্তু রেফারি মাশ্চেরানোকে লাল কার্ড দিয়েছিল।’

তাতে দ্বিতীয়ার্ধে ডাগআউটে থাকতে পারেননি মাশ্চেরানো। নিয়মানুযায়ী, পরের ম্যাচেও নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। কিন্তু তার শাস্তিটা বেড়ে হতে পারে তিন ম্যাচেরও। কারণ ডাগআউট ছাড়ার পর টুর্নামেন্টের নীতি ভঙ্গজনিত কাজও করেছেন তিনি।

মাশ্চেরানো ডাগআউট ছাড়ার পর দলের দায়িত্ব নিয়েছিলেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্টিলিতানো। মাশ্চেরানো তখন চলে যান ক্লাব বেঞ্চের উপরে থাকা ভিআইপি আসনে। নিয়মানুযায়ী, লাল কার্ড দেখার পর কোচ ম্যাচ দেখতে পারলেও ক্লাবকে আর কোনো নির্দেশনা দিতে পারবেন না। কিন্তু মাশ্চেরানো সহকারী কোচকে ভিআইপি আসন থেকে নির্দেশনা তো দিয়েছেন-ই, তাকে থামানোর আগ পর্যন্ত চেঁচিয়েছেনও। পরবর্তীতে টেলিভিশনের একটি ফুটেজেও দেখা যায়, ফোনে ক্লাবের আরেক সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গেও যোগাযোগ করছিলেন মাশ্চেরানো।

যার কারণে শাস্তিস্বরূপ তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এ আর্জেন্টাইন কোচ। 


ইউটি/টিএ

মন্তব্য করুন