© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’, আসছে চলতি ডিসেম্বরেই

শেয়ার করুন:
শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’, আসছে চলতি ডিসেম্বরেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ২১ আগস্ট, ২০২৫
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান একের পর এক নতুন ছবির খবর দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন। মাস কয়েক আগে তিনি যুক্ত হন আবু হায়াত মাহমুদ পরিচালিত একটি সিনেমায়, যা আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা। তবে এর মধ্যেই আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে-নির্মাতা সাকিব ফাহাদের নতুন ছবিতে অভিনয় করবেন শাকিব। এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন নায়ক নিজেই।



ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই শাকিব খান উড়াল দেন যুক্তরাষ্ট্রে। দেড় মাস ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। সেখান থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন সিনেমা নিয়ে মুখ খোলেন এই মেগাস্টার।

শাকিব খান বলেন, “ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।”

তিনি আরও জানান, এর বাইরেও কয়েকটি নতুন ছবির কাজ নিয়ে আলোচনা চলছে। সব কিছু চূড়ান্ত হলে সেগুলোর খবরও দর্শকদের জানানো হবে। শাকিবের ভাষায়, “প্রতিটি সিনেমার গল্পই হবে ভিন্ন ধাঁচের। তাছাড়া আরও কিছু চমক রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।”

এসএস/টিএ

মন্তব্য করুন