© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচনে ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ প্রার্থী

শেয়ার করুন:
জাকসু নির্বাচনে ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ২১ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনের জন্য মোট ২৯৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদ নির্বাচনে ৫১৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৪৬৭ জন প্রার্থী জমা দিয়েছেন।

হলভিত্তিক প্রার্থীর সংখ্যা হলো-
আল-বেরুনী: ১৮, আ ফ ম কামালউদ্দিন: ২২, মীর মশাররফ হোসেন: ৩০, নওয়াব ফয়জুন্নেসা: ৬, শহীদ সালাম-বরকত: ২২, মওলানা ভাসানী: ২৭, জাহানারা ইমাম: ১৬, প্রীতিলতা: ১৩, বেগম খালেদা জিয়া: ১১, ১০ নম্বর ছাত্র: ৩০, শহীদ রফিক-জব্বার: ২১, সুফিয়া কামাল: ১০, ১৩ নম্বর ছাত্রী: ৬, ১৫ নম্বর ছাত্রী: ১৭, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর: ২২, রোকেয়া: ১৭, ফজিলাতুন্নেছা: ১৫, বীর প্রতীক তারামন বিবি: ১৭, ২১ নম্বর ছাত্র: ৩৮, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম: ৬০ এবং শহীদ তাজউদ্দীন আহমদ: ৪৯।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, বিভিন্ন হল থেকে প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও হালনাগাদ করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ২৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের কার্যক্রমও চলবে।

এসএস/টিএ

মন্তব্য করুন