© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব

শেয়ার করুন:
শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ পিএম | ২১ আগস্ট, ২০২৫
দেশের চলচ্চিত্র জগতের সুপারস্টার শাকিব খান কেবল নায়কই নয়, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস। এই অনুপ্রেরণার কাছে সম্মান প্রদর্শন করে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন তৌসিফ মাহবুব।

মাস কয়েক আগে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আমন্ত্রণে শাকিব খানের অফিসে জমেছিল এক তারকা আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, জোভানসহ আরও অনেক শিল্পী। তৌসিফ মাহবুবও এই আড্ডায় যোগ দেন এবং শাকিব খানের সঙ্গে একটি ছবি তুলেন।

ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শেয়ার করেন তৌসিফ, যেখানে দেখা যায় শাকিবের হাত তার কাঁধে রেখে বসে আছেন। ছবির ক্যাপশনে তৌসিফ লিখেছেন, “সম্মান যার প্রাপ্য, তাকেই দিন। গর্বের সঙ্গে দাঁড়ালাম বাংলা সিনেমার রাজা শাকিব খানের পাশে।”

ছবিটি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ভক্তদের প্রতিক্রিয়া-মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। বিভিন্ন সাক্ষাৎকারে তৌসিফ শাকিবকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে তৌসিফ নিজেও নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন। ভিকি জাহেদের পরিচালনায় আগামী ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে ‘খোয়াবনামা’, যেখানে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।

এসএস/টিএ

মন্তব্য করুন