© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন পেছাতেই পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক: আলাল

শেয়ার করুন:
নির্বাচন পেছাতেই পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক: আলাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ২২ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিতর্ক সৃ

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ আগস্ট) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

তিনি আরও মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হয়ে যাবে। কিন্তু ভিন্নমত আমার মত করেই হতে হবে এমন জেদ রাজনীতির শিষ্টাচার নয়।

বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা দাবি করেন, দায়বদ্ধ সরকার ছাড়া চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ নেই, দেশীয় বিনিয়োগও থমকে গেছে। বড় বড় গ্রুপও নতুন খাতে বিনিয়োগ করছে না। দায়বদ্ধ সরকার ছাড়া কেউ অর্থ বিনিয়োগ করতে চাইবে না, এতে দেশের মানুষের অবস্থা আরও খারাপ হবে।

অনুষ্ঠানে বিআরইউর সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ সংগঠনের নেতারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন