© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইকোনমিক করিডোর প্রকল্পে নতুন বিনিয়োগ ও সহযোগিতায় একমত চীন-পাকিস্তান

শেয়ার করুন:
ইকোনমিক করিডোর প্রকল্পে নতুন বিনিয়োগ ও সহযোগিতায় একমত চীন-পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ২৩ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের আওতায় নত

চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের আওতায় নতুন অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে একমত হয়েছে চীন ও পাকিস্তান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে নতুন প্রকল্প চালুর বিষয়ে আলোচনা হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিপিইসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) একটি গুরুত্বপূর্ণ অংশ। সড়ক, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র ও বন্দর নির্মাণের মাধ্যমে এটি চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক সংযোগ জোরদার করছে।

ইতোমধ্যেই পাকিস্তানে বিপুল বিনিয়োগ করেছে বেইজিং, যার মাধ্যমে গদর বন্দরকে চীনের শিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে কয়েকজন চীনা নাগরিক বিদ্রোহীদের হামলার শিকার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বৈঠকে পাকিস্তান সরকার চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। বিশেষ করে বেলুচিস্তান ও অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়ে যাওয়ায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ইসলামাবাদ।

এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও কৃষি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের প্রধান মিত্র ও ঋণদাতা হিসেবে ভূমিকা পালন করছে। বৈঠকের আগে ওয়াং ই ও ইসহাক দার আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এর আগে ওয়াং ই ভারত সফর করেন, যেখানে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা হয়।

সূত্র: এপি নিউজ

কেএন/টিএ

মন্তব্য করুন