হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল করব : নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০৯:০৯ এএম | ২৩ আগস্ট, ২০২৫
<div><div style="text-align: justify; ">ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করবে।
বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের।
নেতানিয়াহু বলেন, আমরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি।
হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও আমরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাব।
তিনি বলেন, যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য।
নেতানিয়াহু দাবি করেন, আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনের কাছাকাছি।
তিনি আরো বলেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার লক্ষ্যকে সম্পূর্ণ সমর্থন করছেন।
পিএ/টিকে