© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বাদ প্রার্থী তন্ময়

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে বাদ প্রার্থী তন্ময়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ২৩ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত...

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে তাদের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে বাদ দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি তন্ময়ের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসে তিনি শহিদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, মতিউর রহমান পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন।

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে শুক্রবার রাতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঘোষণা দেয়, তন্ময়কে প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে এবং প্রচারণার ব্যানার থেকেও তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তন্ময় গণমাধ্যমকে বলেন, এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। শব্দচয়ন সমস্যার কারণে আমি আগেই পোস্টটি মুছে দিয়েছিলাম।

অন্যদিকে শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ বলেন, তন্ময় ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

টিকে/

মন্তব্য করুন