© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যায় বিএনপির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন:
সন্ধ্যায় বিএনপির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ২৩ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসহাক দারের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছন ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

কেএন/টিকে

মন্তব্য করুন