© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

শেয়ার করুন:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ২৩ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবে জামায়াতের প্রতিনিধিদল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আবদুল্লাহ মো. তাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এর আগে ২টার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইসহাক দারের ঢাকা সফরের তথ্য জানো হয়।

ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসরসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গলেছে। বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে।

কেএন/টিকে

মন্তব্য করুন