© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যানেলের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

শেয়ার করুন:
প্যানেলের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৩ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রদল মনোনীত প্যানেলসমূহের

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ছাত্রদল মনোনীত প্যানেলসমূহের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ছাত্রদল। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের যেসব নেতাকর্মী ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাঁদের সবাইকে যথানিয়মে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এই নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

টিকে/

মন্তব্য করুন